ধর্মের সন্ধানে'' (In Search of Religion)
লেখকঃ নীল
সম্পাদনা
জিয়ানুর
রহমান
পর্বঃ-৪ জারজ নাস্তিক
জারজ নাস্তিক। রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম।হঠাৎ করে পিছন থেকে কে যেন জারজ নাম ধরে চেঁচিয়ে উঠলো। আমিও বলে উঠলাম এই কোন হতচ্ছাড়া অর্ধেক নাম ধরে ডাকে? ডাকবি তো সম্পূর্ণ নাম ধরে ডাক। ততক্ষণে পিছনের লোকটা আমার কাছে এসে পড়লো। আমার বন্ধু, তবে সে ও নাস্তিক। তবে ও কোন ধর্ম বিদ্বেষী না, বা কোন ধর্মের উপর ওর কোন ক্ষোভও নেই। ভীষণ ভালো ছেলে। তবে মাঝেমধ্যে পেট চালানোর জন্য চুরি ছেছড়ামো করে। সেটাকে ও কোন অপরাধ মনে করে না, কারন ও মনে করে ওর প্রাপ্য টা মানুষের কাছ থেকে আদায় করে নিচ্ছে। সেটা যে কোন উপায় হোক। এবং সে এটাই মনে করে এটাই তার মহান পেশা। কাজ তো কাজি, কোন কাজ কে ছোট করে দেখতে নেই । নাস্তিক মহলের এটা সবার ভালো করে জানা। নাস্তিক মহলে যার যে রকম ব্যাক্তিত্ব হোক সেটা ব্যাপার না তবে সবার ব্যাক্তিত্ব কে খুবই সন্মানের চোখে দেখা হয় । কারন তারা কোন ভাবে অন্যের ব্যাক্তি স্বাধীনতা কে হরণ করতে চায় না বাহ্যিক ভাবে। যায় হোক সে কথা। বন্ধু পাশে এসেই গলা জড়িয়ে ধরলো । কিরে রাগ করলি নাকি ? তো রাগ করবো না কি করবো আমার একটা নাম আছে জারজ নাস্তিক । সেই নাম ধরে না ডেকে অর্ধেক নাম ধরে কেন ডাকছো । আরে ঐ নাম ধরে ডাকলে তো নিজেকে নিজেই গালি দেওয়া হয় । আমি ঐ নামে ডাকতে পারবো না । দেখ ভাই আমার কোন পিতৃ পরিচয় নেই, সে কারনে আমি জারজ । আমার কোন ধর্ম নেই, তাই আমার কোন স্রষ্টা নেই, তাই আমি নাস্তিক । তো সব মিলিয়ে জারজ নাস্তিক। এখন তোমার যদি এই নামে ডাকতে অসুবিধা হয় তাহলে তুমি আমার একটা নাম রেখে দিতে পারিস। বন্ধু বললো ওকে তাহলে তোর নাম আজ থেকে শংকর। আমি বললাম এই নামে ডাকলে তো সবাই আমাকে হিন্দু ভেবে নিবে তখন? তাহলে হাসান নামে ডাকবো। আরে এই নামে ডাকলে তো সবাই মুসলিম ভেবে নিবে। তাহলে মাইকেল নামে ডাকি? এই নামে ডাকলে তো সবাই খ্রীষ্টান ভেবে নিবে। আরে ভাই থাম এবার। নাম কোন ফ্যাক্ট না। এক নামে ডাকলেই হয় । তাহলে আমার এই নাম ধরেই ডেকে যা । কোন নাম ধরে ডাকবো? কেন জারজ নাস্তিক নাম ধরে ডাকবি। তুই থাক আমি যাই । তোর সাথে কথা বলতে এখন আর ভালো লাগছে না । এই বলে আমার নাস্তিক বন্ধু চলে গেল ওল্টা পথে । আমিও আর আগ বাড়িয়ে কিছু বলতে গেলাম না । সোজা আমার রাস্তায় হেটে চলে আসলাম।
বাজার দামঃ ৫০ টাকা
বইটি পেতে

0 Comments
Thanks for your comment.