'ধর্মের সন্ধানে'' (In Search of Religion)
লেখকঃ নীল
সম্পাদনা
জিয়ানুর
রহমান
পর্বঃ- ১২ নাস্তিকতা কতটা উন্মাদ
নাস্তিকতা কতটা উন্মাদ। যেখানে সামাজিক, পরিবার, দেশ ও জাতির তোয়াক্কা না করে উভয়ের সম্মতিতে সেক্সকে বৈধতা প্রধান করে। সমাজ থেকে এই সব আবর্জনা পরিস্কার করলেই আমার মতো মানুষের এই পৃথিবীতে জন্মানোর সম্ভবনাই হয়তো থাকতো না।
মোতালেব চাচার মেয়ের বিয়ে, খবর টা হঠাৎ করে পেয়ে ভীষণ ভাবে খেপে গেল আমার আশ্রিত পিতা। উনি হন্তদন্ত হয়ে গায়ে একটা শার্ট নিয়ে ছুটলেন মোতালেব চাচার বাড়ির দিকে। মনে হচ্ছে এই বিয়ে আটকে দিবে, তবে কেন আটকে দিবে, আর মোতালেব চাচার মেয়ের বিয়ে হলে আমার পিতার কি সেটাই বুঝতে পারলাম না। তো বিষয় টা বুঝতে আমি সহ কয়েক জন পিতার পিছু নিলাম। কিছুক্ষণ পিতার পিছু পিছু হাটার পর মোতালেব চাচার বাড়িতে উপস্থিত হলাম।আমাদের দেখেই মোতালেব চাচা বলে উঠলো আপনারা? আমার আশ্রিত পিতা বলল, আপনার মেয়ের বয়স কতো? উনি বললেন, ১৫, কেন?
পিতা বলে উঠলো, আপনি জানেন না ১৮ বছরের নিচে এই সমাজে কোন মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্য বিবাহ হিসেবে ধরা হয়? আর বাল্য বিবাহ একটি জগন্য অপরাধ। আপনাকে তো পুলিশে দেওয়া দরকার মিয়া, এই থানায় খবর দে কেউ, বিয়ের স্বাদ মিটাচ্ছি। এই কথা শুনে মোতালেব চাচা ভীষণ ভয় পেয়ে গেল।উনি বললো আমার এতো বড় সর্বনাশ করবেন না, অনেক ভালো সমন্ধ, ছেলের বাপ ভীষন বড় লোক,ওরা আমার মেয়েকে প্রছন্দ করেছে।
পিতা বললো মেয়ে কি আপনার এতোই বেশি হয়েছে, যে গলা টিপে হত্যা করতে চাইছেন।ছেলের বাপকে ডাকুন একটু দেখি বিয়ে করার সখ কার উনার নাকি উনার ছেলের। একটু হট্টগোল দেখে ছেলের বাপ নিজ থেকেই চলে আসলো।বরের পাশে বসা কনেকে দেখতে পেলাম ভীষন কান্না করছে। পিছন থেকে কনের বান্ধুবীরা কনেকে ধরে রেখেছে । ছেলের বাপকে দেখা মাত্রই পিতা বলে উঠলো ও আপনি তাহলে ছেলের বাপ, আপনার ছেলের বয়স কত? ছেলের বাবা উত্তর দিল ২১, কেন? পিতা বললো আপনি জানেন না বাল্য বিবাহ এই দেশে নিষিদ্ধ,তারপরও কেন এই জগন্য অপরাধ টি করতে যাচ্ছেন,আপনাদের তো পুলিশে দেওয়া দরকার।পুলিশের কথা শুনে ছেলের বাপ ভীষন ভয় পেয়ে গেল। এবং বললো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করেন প্লিজ, তারপর তারা বরযাত্রী নিয়ে চলে গেল।পিতাও মোতালেব চাচাকে শাসিয়ে ঐ বাড়ি থেকে চলে গেলেন। আমরা লক্ষ করলাম মেয়ের মুখে ভীষণ হাসি ফুটেছে। মেয়ের মুখে হাসি দেখে বুঝতে পারলাম না যে কাজটা ভালো হল না খারাপ হলো।
কিছুদিন পর। আমি আর পিতা রাতে ঘুমাতে যাব তখন আবার শুনতে পেলাম মোতালেব চাচার বাড়িতে এক ছেলেকে বেধে রাখা হয়েছে মোতালেব চাচার মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারনে। যেটাকে বলা হয় ভালোবাসা।আমি আর পিতা দুইজনি ছুটে গেলাম, যেয়ে দেখি বাড়িতে লোকজনের কোলাহল বেড়ে গেছে।আর ছেলেকে গাছের সাথে বেঁধে মারা হচ্ছে। আর পাশে থেকে মেয়েটা বলছে ওকে মেরনা ওকে আমি ভালোবাসি।আমি এখন বুঝতে পারলাম বিয়েটা ভেঙে যাওয়ায় মেয়েটা কেন খুশী হয়েছিল । পিতা জিজ্ঞাসা করলো কি হয়েছে ওর অপরাধ কি? এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? তখন পাশ থেকে সবাই বলে উঠলো এই হারামিকে মোতালেবের মেয়ের সাথে অঙ্গরঙ্গ অবস্থায় ধরা হয়েছে। ছি ছি নির্লজ্জ বেহায়া, বিয়ের আগে এসব করতে লজ্জা হয় না বয়স কতো ওর, এই বয়সেই নোংরামি শিখে ফেলেছে,পুলিশে দিয়ে দাও এই হারামীকে।তখন পিতা বললো কেন ও কি চুরি করেছে নাকি কাউকে মেরে ফেলেছে? ও তো তেমন কিছুই করেনি একজন আরেকজনকে ভালবেসেছে। ভালোবাসা কি অপরাধ? তখন সবাই বললো তাই বলে এই বয়সে এই সব করবে, অবৈধ যৌন কর্মে লিপ্ত হবে, সমাজ, ধর্ম-কর্ম বলতে একটা কথা আছে তো!
পিতা বললো অবৈধ যৌন কর্ম মানে? কেন ও কি ঐ মেয়েকে ধর্ষন করছে? যেটা আপনাদের কাছে অবৈধ মনে হচ্ছে, ধর্ষন করেনি বরং ওরা একে অপরকে ভালোবেসে, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাতে আপনাদের এতো ফাটছে কেন? পাশে থেকে এক মুরুব্বি বলে উঠলো আরে বাবা ধর্ম বলতেও তো একটা কথা আছে! পিতা বলে উঠলো, এই ধর্মের জন্যই আজ আপনাদের এই অবস্থা, ধর্মের কারনে এখনো আপনারা সেই মধ্যযুগে বাস করে আছেন। সব কিছুতেই ধর্ম টেনে আনবেন না। তখন সবাই বলে উঠলো ঠিক আছে আপনার কথা দু'জন যখন দু'জনকে ভালোইবেসে ফেলেছে,দু'জনকে তো এখন আর হত্যা করা যাবে না আবার ওদের ইচ্ছার বিরুদ্ধেও কিছু করা যাবে না তাহলে ওদের দু'জনকে বিয়ে দিয়ে দেওয়া হোক কি বলেন? তখন পিতা বললো এখন আবার বিয়ে কেন? ওদের কি বিয়ে করার বয়স হয়েছে? দুজন দুজনকে চিনুক জানুক সম্পর্ক আরও গভীর হোক তারপর প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিয়ে দেওয়া যাবে। পিতার কথায় সবাই সম্মতি দিল,তারপর আমি আর আমার পিতার সহযোগীদের সহয়তায় ঐ ছেলেকে উদ্ধার করে যে যার অবস্থানে ফিরে গেলাম।
বেশ কয়েক দিন ভালোই কাটলো,হঠাৎ করে একদিন খবর এলো মোতালেব চাচার মেয়ে নাকি অন্তঃসত্ত্বা আর ঐ ছেলে বিয়ে করায় অসম্মতি থাকায় মোতালেব চাচার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। এ খবর শুনে পিতা খুবই আপসেট হয়ে পড়লো, তিন দিন পর্যন্ত বাসার ভিতরেই ছিল কোথাও যায়নি। এ দিকে মহল্লার সব লোক পিতাকে দোষারোপ করা শুরু করে দিল । এ ধাক্কার রেশ কাটতে বেশ কয়েক দিন চলে গেল, পরিস্থিতি শান্ত হয়ে গেল।আমরাও পূর্বের ন্যায় আমাদের কাজে লিপ্ত হয়ে গেলাম।ঘরে বসে সবাই মিলে তাস খেলছিলাম, হঠাৎ করে শুনতে পায় মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ, রুম থেকে সবাই চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটতে লাগলাম। ছুটে দেখি আমাদের মহল্লার ঘটনা,একটি ছেলে একটা তৃতীয় শ্রেণীর পড়ুয়া একটা মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে। মেয়েটির গোপানাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, পরে স্থানীয় কিছু মানুষ মেয়েটিকে নিয়ে একটি নিকটতম হসপিটালে নিয়ে গেছে।ততক্ষণে উপস্থিত জনতা ঐ ছেলেকে মারধর করছে। কোন রকম ভীড় ঠেলে দেখি সেই ছেলাটা যে ছেলের সাথে মোতালেব চাচার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। ঐ ছেলেকে দেখে আমি আর পিতা দুইজনেই আতকে উঠলাম। ততক্ষণে পুলিশ এসে পড়লো, ছেলেটিকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় চলে গেল। উপস্থিত জনতার সামনে ঐ ছেলের পিতা ঐ ছেলেটিকে তাজ্য পুত্র ঘোষণা করলো।সম্পূর্ণ ঘটনাটি দেখে আমরাও তাজ্জব হয়ে গেলাম। পিতা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। পিতা আমার কাঁধে ভর দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝ পথে পিতা আমাকে বললো কি থেকে যেন কি হয়ে গেল। আমি শুধু পিতাকে বললাম এর জন্য দ্বায়ী তো আমরা, সেইদিন যদি বিয়ে টা হয়ে যেত তাহলে হয়তো মোতালেব চাচার মেয়েকেও সমাজের ভয়ে গলায় ফাঁস দিতে হতো না, এবং আজকে এই ছেলেকেও এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। লক্ষ করলাম পিতা আজ আমাকে আর কিছুই বললো না শুধু হাঁটছে আর হাঁটছে।
বুঝতে পারলাম পিতা তার সম্পূর্ণ ভুল বুঝতে পেরেছে আর নিজে নিজে অনুতপ্ত হচ্ছে।
বাজার দামঃ ৫০ টাকা
বইটি পেতে

0 Comments
Thanks for your comment.