পরীক্ষা যোগ পড়াশুনা
মনজুর আহমদ
সিলেবাস বিকটে,
পড়াশুনাও নিকটে,
আমরা! ওহ! সেতো বটে!
কারো প্রাণ ললাটে,
উঁকি দেয় মলাটে,
পড়ে যায় বই নোট শিটে।
কেউ আধি রাত উঠে
সবি নেবে লুটে,
শেষে মুখবইয়ে ছুটে।
কেহ প্লান আটে
প্রেমিকার খাটে,
দেখে নেবে সব ঘেটে।
কেউ জমিদার লাটে
পড়া নাহি খাঁটে,
করে জয় সব ভয় ভোটে।
মোর যাই কিছু জুটে
নাহি কসরত ঠোটে,
পড়া! ওহ! সেতো শিটে।
~~~~~~~~~~~~~~
মনজুর আহমদ
ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
১৯/০৯/২০১৭


0 Comments
Thanks for your comment.